• Home
  • Life Style
  • ফ্রিজ ক্রয় করার পূর্বে আপনাকে জানতে হবে । ফ্রিজ কিনতে চাইলে জেনে নিন

ফ্রিজ ক্রয় করার পূর্বে আপনাকে জানতে হবে । ফ্রিজ কিনতে চাইলে জেনে নিন

ফ্রিজ ক্রয়

ফ্রিজ ক্রয় করার আগে আপনাকে কিছু বিষয়ের প্রতি নজর রাখা উচিত। ফ্রিজ ক্রয় করার আগে আপনাকে আপনার বাজেটের সাথে মডেলের মিল রেখে আপনাকে সে ফ্রিজ ক্রয় করতে হবে।আপনার বাজেট ও চাহিদা বিবেচনা করে আপনাকে আপনার মডেলের সাথে মিল রেখে আপনার পছন্দের ফ্রিজ কিনতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফ্রিজ ক্রয় করার পূর্বে আপনার কোন কোন বিষয়ের প্রতি নজর রাখা উচিত।

ধরন ও আকার
ধরন: আপনার বাসার জন্য কি রকম ফ্রিজ লাগবে তানি নির্ধারণ করুন। সিঙ্গেল ডোর লাগবে নাকি ডাবল ডোর লাগবে নাকি সাইড-বাই-সাইড বা ফ্রেঞ্চ ডোর ফ্রিজ লাগবে তা আপনার প্রয়োজন অনুযায়ী ধরন ঠিক করুন।
আকার: আপনাফ পরিবারের সদস্যসংখ্যা ও আপনার ঘরের রান্নাঘরের জায়গা অনুযায়ী ফ্রিজের আকার নির্বাচন করুন।
সাধারণত,
১-২ জনের জন্য ১৫০-২০০ লিটার প্রয়োজন হয়।
৩-৪ জনের জন্য ২০০-৩০০ লিটার প্রয়োজন হয়।
৪ জনের বেশি হলে ৩০০ লিটার বা তার বেশি প্রয়োজন হয়।

অনলাইনে ট্রেডিং করে ইনকাম করতে চাইলে এই চ্যানেলে জয়েন করে নিন দ্রুত

এনার্জি রেটিং (স্টার রেটিং)
সাধারণত উচ্চ এনার্জি রেটিং (৫-স্টার বা ৪-স্টার) যুক্ত ফ্রিজগুলো বিদ্যুৎ সাশ্রয়ী হয়। কিন্তু এই ফ্রিজ গুলোর দাম একটু বেশি হতে পারে এরপরেও দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল কমবে।

কম্প্রেসারের ধরন
ফ্রিজের খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে কম্প্রেসার।ইনভার্টার কম্প্রেসার: এই কম্প্রেসার এর বিদ্যুৎ খরচ কম হয় এবং দীর্ঘস্থায়ী।
স্ট্যান্ডার্ড কম্প্রেসার: এই কম্প্রেসার তুলনামূলক সাশ্রয়ী,তবে এ কম্প্রেসার এর বিদ্যুৎ বেশি খরচ হয়।

ডিফ্রস্ট সিস্টেম
ডিরেক্ট কুল: এতিতে ম্যানুয়ালি ডিফ্রস্ট করতে হয়।
ফ্রস্ট ফ্রি: এটি স্বয়ংক্রিয় ডিফ্রস্টিং সিস্টেম, যা অত্যন্ত সুবিধাজনক।

বৈশিষ্ট্য ও প্রযুক্তি
আপনি যখন ফ্রিজ কিনবেন তখন বৈশিষ্ট্য ও প্রযুক্তি দেখে ফ্রিজ কিনুন।
মাল্টি-এয়ারফ্লো সিস্টেম: এটিতে খাবার দীর্ঘ সময় তাজা রাখা যায়।
কনভার্টিবল ফ্রিজ: এটির একটি বিশেষ সুবিধা হচ্ছে প্রয়োজনে এই ফ্রিজকে ডিপ ফ্রিজ আবার ডিপ ফ্রিজকে সাধারণ ফ্রিজে পরিবর্তন করা যায়।
ইনভার্টার টেকনোলজি: এটি বিদ্যুৎ সাশ্রয়ী।
ডিজিটাল ডিসপ্লে: এটিতে তাপমাত্রা নিয়ন্ত্রণ সহজ।

মেলবেট এফিলিয়েট ম্যানেজার কিভাবে হবেন ? মেলবেট ম্যানেজারের ইনকাম কত?

বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন
এই ফ্রিজটি শক্তপোক্ত এবং টেকসই উপাদানে তৈরি কিনা দেখুন। সাধারণত ফ্রিজের ডিজাইন ও রং আপনার রান্নাঘরের সঙ্গে মানানসই কিনা তা নিশ্চিত করুন।

ব্র্যান্ড এবং ওয়ারেন্টি
ফ্রিজ কেনার সময় বিশেষ করে নামকরা ব্র্যান্ডের ফ্রিজ কেনা ভালো কেননা সে ফ্রিজগুলোর সেবা ভালো হয়। আপনি যেই ফ্রিজ কিনেন না কেন ওয়ারেন্টি (কমপক্ষে ৫ বছর) এবং বিক্রয়োত্তর সেবা সম্পর্কে জানুন।

দাম এবং বাজেট
একটা ফ্রিজ কেনার সময়ের দাম ও বাজেট অনেক কিছু নির্ভর করে। অনেকের দামের কারণে ভালো ফ্রিজ কিনতে পারে না। আপনার বাজেটের মধ্যে আপনি সেরা মানের ফ্রিজটি বেছে নিন।
ফ্রিজ কেনার সময় ছাড় বা অফারের সুযোগ থাকলে তা ব্যবহার করুন।

পর্যালোচনা এবং রেটিং
বর্তমানে অনলাইনে প্রতিটি ফ্রিজের রিভিউ দেওয়া আছে। আপনি একটু অনলাইনে ঘোরাফেরা করলেই প্রতিটি ফ্রিজের টিভি ও দেখে নিতে পারবেন। অনলাইনে গ্রাহকদের রিভিউ পড়ুন এবং রেটিং দেখুন।

পরিবেশগত প্রভাব
প্রেস করার সময় সাধারণত ইকো-ফ্রেন্ডলি ফ্রিজ কিনুন যা আপনার পরিবেশে কম প্রভাব ফেলে।

উপরের এ বিষয়গুলো দেখে যদি আপনি ফ্রিজ কেনেন তাহলে প্রেস কাটার পর আপনার আফসোস করতে হবে না। তাড়াহুড়া করে ফ্রিজ কেনার কোন প্রয়োজন নাই। ফ্রিজ কেনার প্রয়োজন হলে কিছুটা দিন বিভিন্ন জায়গায় ফ্রিজ দেখুন এবং অনলাইনে রিভিউ দেখে আপনার বাজেটের সাথে মিল রেখে কোন মডেলের ফ্রিজটি কিনে নিবেন তা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে রাখুন। আশা করি তাড়াহুড়া না করে ধৈর্য সহকারে ফ্রিজ কেনার সিদ্ধান্ত নিলে আপনি কখনও ফ্রিজ কেনার পর ঠকবেন না।

Releated By Post

বিদেশ গমন করার পূর্বে এই দক্ষতাগুলো অর্জন করে নিন

বিদেশ গমন করার আগে নিচের এই দক্ষতা গুলো শিখে হওয়ার…

মাত্র ২৮ দিনে জীবন পরিবর্তন করতে চাইলে ৮ টি নিয়ম মেনে চলুন

আমাদের জীবন পরিবর্তন করার জন্য আমরা কত কিছুই না করি।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *